জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসি বহাল রেখে রায়ের প্রতিবাদে ডাকা দু'দিনের হরতালের ১ম দিনের মিছিল-পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় বাড্ডার নতুনবাজার এলাকায় মিছিল করেছে ছাত্রশিবির বাড্ডা অঞ্চলের নেতাকর্মীরা। এসময তারা রাস্তায় আগুন জ্বালিয়ে রাজপথ অবরোধের চেষ্টাও চালায়।
মিছিলে উপস্থিত ছিলেন, বাড্ডা দক্ষিণ থানা সভাপতি, খিলক্ষেত থানা সভাপতি, ভাটারা থান সভাপতিসহ স্থানীয় অন্যান্য শিবির নেতাকর্মীরা।
এদিকে সকাল ৮টার দিকে রাজধানীর মহাখালীতে হরতালের সমর্থনে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির তিতুমীর কলেজ শাখা। মহাখালী কাঁচাবাজার এলাকায় তারা এই মিছিল করে।
তিতুমীর কলেজ সভাপতি আক্তারের নেতৃত্বে মিছিলে কলেজ সেক্রেটারিসহ কলেজের অন্যান্য শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এআর





