বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন খুলনা মহানগরী নিবাসী ডাঃ মাওলানা আবুল কালাম আযাদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, মরহুম আল্লাহর দ্বীনের জন্য একজন নিবেদিত প্রাণব্যক্তি ছিলেন। তিনি সারা জীবন জনগণের সেবা করে গিয়েছেন। তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন খুলনা মহানগরী নিবাসী ডাঃ মাওলানা আবুল কালাম আযাদ গত ১১ জানুয়ারী বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। আজ নামাজে জানাজা শেষে মরহুমকে দাফন করা হয়েছে।
এসএইচ





