ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) লাগাতার ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক সামশুল আলম রানা ও সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্নার নেতৃত্বে বেলা দেড়টায় শাহবাগ মোড় থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি কাঁটাবনের দিকে অগ্রসর হলে পুলিশি বাধায় তা ছত্রভঙ্গ হয়ে যায়।
মিছিলে আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সর্দার আমিরুল ইসলাম সাগর, আজিম উদ্দিন মেরাজ, সূর্যসেন হলের শাহনেওয়াজ, আলতাফ হোসেন, গাজী আরিফ, সাইফুল মোহসীন, এমআইকে সজীব,
এফ রহমান হলের মাহবুব রব্বানী জয়, এমএ হাসান, এসএম হলের হাবিবুল বাশার, এমএ রহিম রনি, মুজিব হলের সোহেল, জিয়া হলের কামরুল, সমাজকল্যাণের আতাউর রহমান, মিথুন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের জাভেদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সহাবস্থান ও উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের পদত্যাগের দাবিতে রোববার থেকে ঢাবিতে ছাত্রদল আহুত লাগাতার এ ছাত্র-ধর্মঘট চলছে।
এআর





