জামায়াতের ডাকা বুধবার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে রাজধানীর বনানীতে মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।

মঙ্গলবার বিকেল ৩টায় শাখা সভাপতি আনিসুর রহমান বিশ্বাসের নেতৃত্বে মিছিলটি বনানী পুলিশ বক্স থেকে শুরু হয়ে সৈনিক ক্লাবে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ঢাকা মহানগরী উত্তরের দপ্তর সম্পাদক জামিল মাহমুদ, অর্থ সম্পাদক আশিকুর রহমান আসিফ, শিক্ষা সম্পাদক আব্দুল হালিম, বনানী থানা সভাপতি মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ মিছিলে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত সোমবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মু. কামারুজ্জামানকে ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে দ্বিতীয় দফা হরতাল দেয় জামায়াতে ইসলামী।

জেএ