ঝিনাইদহে অভিযানে চালিয়ে ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে জেলার ৬ উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নাশকতা মোকাবেলায় জেলায় পুলিশের বিশেষ অভিযান চলছে। অভিযানে শৈলকুপায় ৭ জন, হরিণাকুণ্ডুতে ৪ জন, কালীগঞ্জে ৬ জন, মহেশপুরে ৬ জন, কোটচাঁদপুরে ৩ জন ও সদর উপজেলা থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা,৫ জানুয়ারির সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
ঝিনাইদহে গ্রেফতার ৩৭
ঝিনাইদহে অভিযানে চালিয়ে ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে জেলার ৬ উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ঘটে যাওয়া এসব ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
ঝিনাইদহ সীমান্তে ৪ জনের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে বিজিবির টহল দল সীমান্তের শূন্যরেখায় তাদের আটকে দেয়।
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের হামলা
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটিয়েছে ছাত্রদল কর্মীরা।
ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু
ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
ঝিনাইদহে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহত মোহন শেখ বিএনপির কর্মী ছিলেন।
















