উপজেলা নির্বাচনের প্রথম পর্বে ভোট কারচুপি, কেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের প্রতিবাদে আজ বৃহস্পতিবার ৯টি উপজেলা বিএনপির ডাকা হরতাল চলছে।
উপজেলা গুলো হচ্ছে -পাবনার সুজানগর,বগুড়ার সোনাতলা,ঝিনাইদহের সদর ও শৈলকূপা, মেহেরপুর সদর,বরিশালের গৌরনদী ও বাকেরগঞ্জ, সিরাজগঞ্জের কাজিপুর ও কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা।
গতকাল বুধবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভী হরতালের ঘোষণা দেন।
[b]ঢাকা,২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)[/b][b]//এমআর//এএইচ[/b]
রাজনীতি
৯ উপজেলায় হরতাল চলছে
উপজেলা নির্বাচনে ভোট কারচুপি, কেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের প্রতিবাদে বৃহস্পতিবার ৯টি উপজেলা হরতাল চলছে।





