গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার বিকালে তাকে বারিধারার ডিওএসএসের একটি বাসা থেকে আটক করা হয় বলে জানা যায়।

গাজীপুর পুলিশ সুপার হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তবে কোন মামলায় মেয়র মান্নানকে গ্রেফতার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ সুপার। 

২০১৩ সালে অনুষ্ঠিত গাজীপুর সিটির প্রথম নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সমর্থিত প্রার্থী আজমত উল্লাকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান মেয়র নির্বাচিত হন। 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মেয়র মান্নানের বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। 

গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে ঢাকা-জয়দেবপুর সড়কের ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে শিশুসহ পাঁচ যাত্রী দগ্ধ হন। সর্বশেষ এ ঘটনায় মেয়র মান্নানসহ ৩৯ জনকে আসামি করে মামলা করে পুলিশ। 

এমএইচ/এসএইচ