রাজনৈতিক বক্তব্য এড়িয়ে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কারামুক্তি ও বিদেশে চিকিৎসার পর শুক্রবার ঠাকুরগাঁওয়ে ঈদ পালন শেষে শহরের তাঁতিপাড়ার নিজ বাসভবনে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, শান্তি ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় শুভাসিত হোক আজকের ঈদ। ত্যাগের মহিমা ছড়িয়ে পড়ুক সারা দেশে। সৃষ্টি হোক নতুন বন্ধুত্বের, নতুন ভ্রাতৃত্বের।
এর আগে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে ঈদের নামাজ আদায় শেষে মির্জা আলমগীর উপস্থিত স্বজন ও লোকজনের সঙ্গে কোলাকুলি করেন।
কেএইচ





