মুক্তি পেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ৬ মাসের জামিনে মুক্তি পান তিনি।
সোমবার রাজধানীর রমনা থানায় করা একটি মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন পান মির্জা ফখরুল।
উল্লেখ্য, বেশ কয়েকটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৬ মার্চ নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এর মধ্যে ২৭ মার্চ রমনা থানার দু'টি মামলার একটিতে হাইকোর্ট থেকে ও অন্যটিতে নিম্ন আদালত থেকে জামিন পান মির্জা ফখরুল।
[b]ঢাকা,এমএইচ,৮এপ্রিল (টাইমনিউজবিডি.কম)জেএ[/b]
রাজনীতি
মুক্তি পেলেন ফখরুল
মুক্তি পেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ৬ মাসের জামিনে মুক্তি পান তিনি।