বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন,অবৈধ নয়,বৈধ পথেই জনগণের আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের মধ্যদিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
রোববার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের উদ্দেশ্যে তিনি এসময় আরও বলেন, অবৈধভাবে সরকার উচ্ছেদের ইচ্ছা বিএনপির নেই। বরং আওয়ামী লীগই অবৈধ পথে ক্ষমতায় এসেছে। এখন সেই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে নানা কৌশল অবলম্বন করছে। কিন্তু এসব অপকৌশল দেশের জনগণ ও বিদেশীদের কাছে গ্রহণযোগ্য হবে না।
নজরুল ইসলাম বলেন, বিএনপি কোনোদিন অবৈধভাবে ক্ষমতা দখলকারীকে সমর্থন করেনি। কিন্তু আওয়ামী লীগের সেই ইতিহাস রয়েছে। অতীতে স্বৈরাচারী এরশাদ ক্ষমতা দখলের পর বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ‘আই অ্যাম নট হ্যাপী’।
বিএনপির এই নেতা সরকারের সমালোচনা করে বলেন, সরকার জনগণের সমর্থন না পাওয়ায় ভীত সন্ত্রস্রভাবে দেশ পরিচলানা করছে। তারা জানে জনগণ তাদের দেশ পরিচালনার মেন্ডেট দেয় নি। এজন্য তারা আবোল তাবোল কথা বলছে। কিন্তু জনগণ জেগে উঠলে তারা নিজেদের রক্ষা করতে পারবে না।
তিনি বলেন, জিয়াউর রহমান নয় বরং আওয়ামী লীগ নেতা শেখ মুজিবই গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করেছিল। তাই জিয়াউর রহমানকে নিয়ে যারা কটূক্তি করে তাদের সেই অধিকার নেই।
তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান,ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন অসীম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ০৮জুন (টাইমনিউজবিডি.কম)// কেএইচ
[/b]
রাজনীতি
বৈধ পথেই সরকারের পতন ঘটানো হবে: নজরুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন,অবৈধ নয়,বৈধ পথেই জনগণের আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের মধ্যদিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।





