চট্টগ্রাম বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন বলেছেন তারেক রহমান বাংলাদেশের জনগণের হৃদয়ে অবস্থান করছেন। তাকে মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করে কোন অপশক্তি রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে পারবেন না।
তারেক রহমান শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়ন করে এদেশের মানুষের মুখে হাসি ফুটাতে চায়। তারেক রহমানের শরীরে শহীদ জিয়ার রক্ত প্রবাহিত। এ রক্ত দেশ প্রেমিকের রক্ত। তার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের জবাব একদিন বাংলাদেশের মানুষ অবশ্যই দিবে।
এধরণের মিথ্যা ভিত্তিহীন মামলা অতিসত্তর প্রত্যাহার করার আহ্বান জানান তিনি। তিনি আজ মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে গাজীপুরের একটি আদালতে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
বিশেষ অঅতিথির বক্তব্যে আবুল হাসেম বক্কর বলেন, বাংলাদেশে আজ গণতন্ত্র নেই। মানুষের ভোট ভাতের অধিকার নেই, চারদিকে শুধু হাহাকার। খুন, গুম, নিত্য নৈমক্তিক-ব্যাপার। সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ।
এই ব্যর্থতাকে ভিন্নখাতে প্রবাহিত করতে বার বার তারেক রহমান ও বেগম খালেদা জিয়াসহ বিএনপির নেতৃবৃন্দের নামে মিথ্যা ভিত্তিহীন মামলা গ্রেফতারি পরোয়ানা জারি করে সরকার শেষ রক্ষা করার চেষ্টা করছে। তিনি বলেন, তারেক রহমান এ মাটির সন্তান।
দেশি-বিদেশী সকল ষড়যন্ত্র নস্যাৎ করে বাংলাদেশের মানুষের কাছে অচিরেই তিনি ফিরে আসবেন। সভায় আরো বক্তব্য রাখেন নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানসহ প্রমুখ।
এমএনজে





