২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের সাথে যুক্ত হওয়া টানা ৭২ ঘণ্টা হরতালের ১ম দিনে মিছিল করেছে ঢাকা মহানগরী উত্তর ছাত্রশিবির।

রোববার সকাল ৮টায় মহানগরী সাহিত্য সম্পাদক শাহীন সরকারের নেতৃত্বে উত্তরার দক্ষিণখান এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি দক্ষিণখান এলাকা থেকে শুরু হয়ে এয়ারপোর্ট রোডের কাছে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

এসময় অন্যান্যের মধ্যে দক্ষিণখান থানা শিবির সভাপতি, উত্তরখান থানা সভাপতিসহ স্থানীয় অন্যান্য শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এআর