গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত হাবিবুর রহমান (ঘোড়া) এবং সুন্দরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত মাজেদুর রহমান মাজেদ (ব্যাটারি) বিজয়ী হয়েছেন।
সোমবার রাতে স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ তথ্য জানান।
সুন্দরগঞ্জ সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোহাম্মদ আরিফ জানান, ১০৯টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান প্রার্থী জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মো. মাজেদুর রহমান ৬২ হাজার ৭৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন।তার নিকটতম আওয়ামী লীগ সমর্থিত উপজেলা যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা আহমেদ (দোয়াত-কলম) পান ৫৪ হাজার ২০০ ভোট।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত পৌর জামায়াতের সহকারি সেক্রেটারি আবু সোলায়মান (বৈদ্যুতিক বাল্ব) ৫২ হাজার ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাতীয় পার্টি (জেপি) সমর্থিত রেজিয়া বেগম ১ লাখ ৫ হাজার ৭৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ফুলছড়ি সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ৪৪টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত হাবিবুর রহমান (ঘোড়া) ২০ হাজার ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত উপজেলা জামায়াতের সদস্য প্রভাষক মোহাম্মদ ইউসুফ আলী (মোটরসাইকেল) পেয়েছেন ১২ হাজার ৬১৩ ভোট।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সদস্য শহিদুল ইসলাম (টিবওয়েল) ২১ হাজার ২২৫ ভোট পেয়ে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রাশেদা বেগম (হাঁস) ২৪ হাজার ৩৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
[b]গাইবান্ধা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
ফুলছড়িতে আ.লীগ, সুন্দরগঞ্জে জামায়াত প্রার্থী বিজয়ী
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত হাবিবুর রহমান (ঘোড়া) এবং সুন্দরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত মাজেদুর রহমান মাজেদ (ব্যাটারি) বিজয়ী হয়েছেন। সোমবার রাতে স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ তথ্য জানান।





