[b]ঢাকা:[/b] বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে  হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণকে নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।
এরপর দলটির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সমাধিস্থলে  ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।
ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি  ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জিসাস আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে.জে.(অব:) মাহবুবুর রহমান, ড.আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান  এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্ঠা ড.ওসমান ফারুক, ডা.এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আব্দুল মান্নান, এ্যাডভোকেট আহমেদ আযম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শ্রদ্ধা নিবেদনের জন্য জিয়া উদ্যানে আসছেন এই সংবাদে সকাল থেকেই আশেপাশে এসে ভীড় করতে থাকে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মী। তারা শ্লোগানে শ্লোগানে জিয়াউর রহমানের সমাধিস্থল মুখরিত করে রাখে।
এসময় তাদের হাতে হাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবিসহ প্লেকার্ড, পোস্টার ও ফেস্টুন শোভা পায়।

টাইম নিউজ/এমএইচটি/এফ এ