বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা ভাড়াটিয়া রাজনীতিবিদ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় খাজা নিজামুদ্দিন মিলনায়তনে ন্যাপ ভাসানী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ড. হাছান মাহমুদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতার উচ্ছিষ্ঠ কিছু ডান, বাম, রুশ-মস্কো কট্টরপন্থী মৌলবাদদের নিয়ে বিএনপি নামক রাজনৈতিক দলটি গঠন করেছেন।
তিনি বলেন, ফুটবল খেলোয়াররা যেমন ঘন ঘন জার্সি বদল করে দল পরির্বতন করে, তেমনি বিএনপি নেতা ফখরুল সাহেবারও দল বদলকারী ভাড়াটিয়া রাজনীতিবিদ। বিএনপিতে এমন অনেক ভাড়াটিয়া রাজনীতিবিদ রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এ নেতা বলেন, কথা বলা অপরাধ নয়। তবে দায়িত্বশীল পদে থেকে অবান্তর কথা বলা অপরাধ। রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ করা সমীচিন নয়।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত ইসরাইল বাহিনী থেকে হিংস্র। বিএনপি-জামায়াত ১০ম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জীবন্ত মানুষকে পেট্রোল ঢেলে অগ্নিদগ্ধ করে হত্যা করেছে।
ন্যাপ ভাসানীর সভাপতি মোসতাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিজোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
ঢাকা, এমআর, ২৪ জুলাই (টাইমনিউজবিডি.কম)





