বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, অপহরণ, গুম খুনের কারণে বর্তমানে দেশে ভয়ানক অবস্থা বিরাজ করছে।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। দলের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দর্শক সাড়িতে বসে আলোচনা শুনছেন।
মওদুদ আহমদ বলেন, দেশে গণতন্ত্র নেই, রাজনীতি নেই। এখানে একটা বিরাট শূন্যতা। এই শূন্যতার কারণে দেশে অরাজকতা বাড়বে। যেখানে রাজনীতি থাকে না সেখানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকে না। সেক্ষেত্রে নারায়ণগঞ্জ, ফেনীর ও লক্ষীপুরের মত আরো ঘটনা সংগঠিত হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেন, জিয়াউর রহমানের স্মৃতি সবার অন্তরে। তাই শত চেষ্টা করে তার স্মৃতি মুছে ফেলা যাবে না।
শেখ হাসিনাকে উদ্দেশে তিনি বলেন, আপনি যদি এতো জনপ্রিয় হয়ে থাকে তাহলে আসেন সামনা সামনি। বাংলাদেশের যেকোনো আসনে নির্বাচনে দাঁড়ান সেখানে আপনার সাথে আমাদের ছাত্রদলের কেউ একজন দাঁড়ালে তখন দেখা যাবে কে জনপ্রিয়।
এছাড়া বক্তৃতা রাখেন বিকল্পধারার সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, রফিকুল ইসলাম খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, সেলিমা রহমান প্রমুখ।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
দেশে ভয়ানক অবস্থা বিরাজ করছে : মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, অপহরণ, গুম খুনের কারণে বর্তমানে দেশে ভয়ানক অবস্থা বিরাজ করছে। বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।





