জাতীয় বৃক্ষরোপন অভিযান ২০১৫ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজধানীতে বর্ণাঢ্য র্যালী করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।
সোমবার রাজধানীর বাড্ডার নতুনবাজার এলাকায় কেন্দ্রীয় অফিস সম্পাদক ইয়াসিন আরাফাতের নেতৃত্বে এই বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীশেষে ইয়াসিন আরাফাত বলেন, যে কোনো ভালো কিছুর সাথে সবসময়ই থেকেছে শিবির। দেশকে সুন্দর ও বাসযোগ্য করার দায়িত্ব অন্যদের পাশাপাশি সকল ছাত্রসমাজেরও। এজন্য জাতীয় বৃক্ষরোপন অভিযান ২০১৫ উপলক্ষে ছাত্রশিবির সারাদেশব্যাপী গাছের চারা রোপন, বিতরণ, র্যালীসহ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে।
তিনি বলেন, এই কর্মসূচীর পাশাপাশি ছাত্রশিবিরের প্রত্যেকটি জনশক্তিকেে ব্যাক্তিগতভাবে একটি ফলজ, একটি বনজ ও একটি ঐষধি গাছ রোপন করার নির্দেশ দেয়া হয়েছে। দেশকে সবুজ শ্যামল ও বাসযোগ্য করার জন্য সকল ছাত্রসমাজকেই এই উত্তম কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বর্ণাঢ্য র্যালী শেষে সেখানে বেশকিছু গাছের চারা বিতরণ করা হয়।
র্যালীতে ঢাকা মহানগরী উত্তর সভাপতি আনিসুর রহমান বিশ্বাস, অফিস সম্পাদক জে. মাহমুদ, অর্থ সম্পাদক আইয়ুব আলী, ছাত্র আন্দোলন সম্পাদক আব্দুল হালিমসহ মহানগরী ও স্থানীয় অন্যান্য শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এআই





