বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা দলটির নতুন উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন।
শনিবার নয়া পল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন স্থায়ী কমিটির সাথে উপদেষ্টা পরিষদের সদস্যদের নামও প্রকাশ করেন।
৭৩ সদস্যের উপদেষ্টা পরিষদে তাহসিনা রুশদীরের নাম রয়েছে। বিএনপির গত কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর স্ত্রী লুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা।
সিলেটের সাবেক সংসদ সদস্য ইলিয়াস ২০১২ সালের ১৭ এপ্রিল থেকে নিখোঁজ। বিএনপির অভিযোগ, সরকার তাকে ‘গুম’ করেছে। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে সরকার।
এমবিএইচ





