জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটি সন্ত্রাসী দল থাকতে আল-কায়দার দরকার নেই। আওয়ামী লীগ আল-কায়দার চেয়ে বেশি ভয়ংকর।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ইসলামী পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ একের পর এক মানুষ হত্যা করে চলেছে।
বিডিআর হত্যাকান্ডের বিচারকে প্রহসন আখ্যা দিয়ে প্রধান বলেন, বিডিআর হত্যাকান্ডের বিচার সুষ্ঠু হয়নি। যারা এ হত্যাকান্ডের পেছনে জড়িত তাদের বিচারের আওতায় না এনে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে প্রহসনের একটি রায় দেয়া হয়েছে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর প্রতীক সৈয়দ মোহাম্মদ ইব্রাহীমসহ ইসলামিক পার্টির কেন্দ্রীয় নেতারা।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]