দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচি 'প্রতিবাদ দিবস' এর অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার বেলা ২টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে মিছিল ও সমাবেশ করবে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় সন্ত্রাস, হত্যা, গুম, বাড়িঘরে হামলা ও ভাংচুর বন্ধের দাবিতে আগামীকাল সারাদেশে শান্তিপূর্ণ এ প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, উক্ত মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন ও মাইক ব্যবহারের অনুমতির জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে।
কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করতে সর্বস্তরের নগরবাসীকে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে যোগদানের আহবান জানানো হয়।
[b]ঢাকা,২২জানুয়ারি,(টাইমনিউজবিডিডটকম)/এমএআর
[/b]
রাজনীতি
বৃহস্পতিবার রাজধানীতে জামায়াতের সমাবেশ
দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচি 'প্রতিবাদ দিবস' এর অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার বেলা ২টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে মিছিল ও সমাবেশ করবে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী।