ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় থানা ও ওয়ার্ডের কমিটি গঠনের জন্য কাউন্সিলের তারিখ নিয়ে হট্টগোল হয়েছে।
রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বর্ধিত সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক মকবুল হোসেন পল্লবী থানার কাউন্সিলে তারিখ ঘোষণা করতে গেলে হট্টগোল শুরু হয়। তাঁর বক্তব্যের সময় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাসহ বেশ কয়েকজন নেতা চিৎকার করে বলেন, হুটহাট করে সম্মেলন দেওয়া যাবে না। তাঁরা প্রশ্ন তোলেন, মকবুল কাউন্সিলের তারিখ নির্ধারণের কে?
এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, মহানগর আওয়ামী লীগে কোনো গ্রুপিং চলবে না। নেতা হওয়ার আগে বিবেচনা করবেন তাঁর যোগ্যতা আছে কি না। তিনি হট্টগোলকারীদের শান্ত হতে বলেন। তখন পরিস্থিতি শান্ত হয়।
পরে ঢাকা মহানগর আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ডের কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়।
এর মধ্যে পল্লবী-রূপনগরে ১১ ফেব্রুয়ারি, কাফরুলে ১৫ ফেব্রুয়ারি, রমনায় ১৭ ফেব্রুয়ারি, শাজাহানপুর থানা ও ৭২, ৭৩, ৭৪ নম্বর ওয়ার্ডে ২০ ফেব্রুয়ারি, ডেমরা থানায় ২৩ ফেব্রুয়ারি, কোতোয়ালি থানায় ২৪ ফেব্রুয়ারি, মোহাম্মদপুর থানায় ২৫ ফেব্রুয়ারি ও ২৮ ফেব্রুয়ারি মিরপুর থানায় আওয়ামী লীগের কাউন্সিলের তারিখ নির্ধারিত হয়।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
আ.লীগের বর্ধিত সভায় হট্টগোল
ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় থানা ও ওয়ার্ডের কমিটি গঠনের জন্য কাউন্সিলের তারিখ নিয়ে হট্টগোল হয়েছে। রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ
রাজধানীর মিরপুর ও আশপাশের এলাকায় পোশাক শ্রমিকদের নামে সংগঠিত সহিংসতায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরাসরি উসকানি ও নাশকতায় জড়িত রয়েছে বলে জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা। সাধারণ শ্রমিকদের এই যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত ও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে বলে সরকারি দায়িত্বশীল মহল থেকেও জানানো হয়েছে।
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক
মিরপুরে ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে মিশে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শাপলা চত্বর গণহত্যা শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
রাজধানীর মতিঝিলের শাপলাচত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আজ।
গোবিন্দগঞ্জে ধানক্ষেত থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানক্ষেতে আত্মগোপনে থাকা মজনু সরকার নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক।
জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
















