ময়মনসিংহ গফরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক কমিটির সদস্য সোহেল মির্জাকে আওয়ামী সন্ত্রাসীরা হত্যা করেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।
ফখরুল বলেন, আজ (বুধবার) সকালে আওয়ামী সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সোহেল মির্জাকে হত্যা করেছেন। তিনি সোহেল মির্জার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সেই সঙ্গে সোহেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ফখরুল।
এমআর





