ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের।
বুধবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশন অফিসে জামায়াতের পক্ষ থেকে এ কার্যক্রম সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ।-প্রেস বিজ্ঞপ্তি।
এবিএস





