সাঁওতালদের সঙ্গে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন এবং সাঁওতালদের বর্তমান অবস্থা জানতে বিএনপির একটি প্রতিনিধি দল শুক্রবার গোবিন্দগঞ্জ যাবে।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করবেন।

জানাযায়, ঢাকা থেকে বৃহস্পতিবার রাতে রওনা করবে প্রতিনিধি দল। শুক্রবার সকাল সাঁওতালদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু, অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, জয়ন্তকুমার কুণ্ডু ও সুশীল বড়ুয়া প্রমুখ।

উল্লেখ্য, গত ৬ ও ৭ নভেম্বর রংপুর চিনিকলের জন্য অধিগ্রহণ করা জমির কে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতালের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অনেকে।

নাজিব