পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে রিট দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার রিটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন শাখা।

ভারতে শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী পবিত্র কুরআন শরিফের ২৬টি আয়াতের ওপর আপত্তি তোলে পরিবর্তনের আবেদন জানিয়ে ভারতের সুপ্রিম কোর্টে রিট দায়ের করেন।

বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে শিবির নেতৃবৃন্দ বলেন, ভারতের নাগরিক ওয়াসিম রিজভী কুরআনের আয়াত পরিবর্তনের দাবি করার যে দুঃসাহস দেখিয়েছেন তাতে সমগ্র মুসলিম উম্মাহর কলিজায় আঘাত লেগেছে। পবিত্র কুরআন একমাত্র পূর্ণাঙ্গ এবং সকল প্রকার দোষ-ত্রুটি মুক্ত কিতাব, যার ঘোষণা স্বয়ং আল্লাহ তায়ালা দিয়েছেন। পবিত্র কুরআন বিশুদ্ধতা নিয়ে স্বয়ং আল্লাহ তায়ালা চ্যালেঞ্জ করেছেন এবং আজ পর্যন্ত সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে কেউ সক্ষম হয়নি।

দেড় হাজার বছর ধরে পবিত্র কুরআন তার প্রতিটি হরফ সম্পূর্ণ সংরক্ষিত অবস্থায় আছে। কেউ সামান্যতম পরিবর্তন করতে পারেনি। এটা ঐতিহাসিকভাবে বিশ্বজুড়ে স্বীকৃত। এরপরও রিটকারী চরম ধৃষ্টতা দেখিয়ে মুসলিম উম্মাহর কলিজায় ছুরিকাঘাত করেছে। ২৬টি আয়াত বাতিল করাতো দূরের কথা, পবিত্র কুরআনের একটি হরফ বাতিল বা পরিবর্তনের সামান্য প্রয়াস বিশ্বের একজন মুসলিমও সহ্য করবে না।

অন্যদিকে এই কুলাঙ্গার কুরআনকেই আঘাত করেনি, বরং রাসূল সা. এর প্রিয় সাহাবী, চারজন খলীফার মধ্যে তিনজনেরই চরিত্র হনন করেছে। কোনো মুসলমান দূরে থাক সামান্য বিবেকবোধ সম্পন্ন কোনো মানুষ এ কাজ করতে পারে না। এ দেশের ইসলাম প্রিয় ছাত্রজনতা এই ঘৃণ্য অপকর্মের তীব্র নিন্দা ও রাজপথে প্রতিবাদ জানিয়েছে।

নেতৃবৃন্দ বলেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সারাবিশ্বে মুসলমানদের অগ্রযাত্রা রুখতে সুদুরপ্রসারি ষড়যন্ত্র চলছে। ভারতে কুরআনের আয়াত পরিবর্তন চেয়ে করা রিট মুসলমানদের বিরুদ্ধে চলা ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকারকে অবিলম্বে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে করা রিটের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে হবে। একই সাথে ভারতীয় সরকারকে অবিলম্বে উচ্চ আদালতে দায়েরকৃত রিট প্রত্যাহার এবং রিটকারী ওয়াসিম রিজভিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির কার্যকর উদ্যোগ নিতে হবে। কতিপয় জ্ঞানপাপীর ইসলামের বিরুদ্ধে করা এই ঘৃণ্য ষড়যন্ত্র রুখে দিতে মুসলিম বিশ্বকে কার্যকর ভুমিকা গ্রহণ করতে হবে। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, কুরআনের বিরুদ্ধে সামান্য ষড়যন্ত্র মুসলমানরা মেনে নেবে না। মুসলমানরা কুরআনের একটি হরফের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। অবিলম্বে এই ষড়যন্ত্রকারীকে গ্রেফতার ও রিট প্রত্যাহার না হলে মুসলিম বিশ্ব আবারো উত্তাল হয়ে উঠবে।

ঢাকা মহানগর উত্তর
পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে রিটের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখা। কেন্দ্রীয় দফতর সম্পাদক রাজীবুর রহমান পলাশের নেতৃত্বে বাড্ডা মহাসড়কে মিছিল সমাবেশ করে। এসময় মহানগর সভাপতি মাহমুদ মুরাদ ও সেক্রেটারি জাহাঙ্গির আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর দক্ষিণ
পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে রিটের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে নগরীর যাত্রাবাড়ী এলাকায় মিছিল সমাবেশ করে নেতাকর্মীরা। এসময় মহানগর সভাপতি নোমান সিকদার ও সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

ঢাকা মহানগরী পশ্চিম
পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে রিটের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা। সকাল ৮টায় কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাবিবুর রহমানের নেতৃত্বে মিছিলটি মিরপুর এক এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এসময় মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মারুফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর পূর্ব
পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে রিটের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখা। সকাল ১০টায় কেন্দ্রীয় প্রচার সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে রাজধানীর খিলগাঁও মহাসড়কে মিছিল সমাবেশ করে নেতাকর্মীরা। এসময় মহানগর সভাপতি মুজিবুর রহমান ও সেক্রেটারি মু: আবুল খায়েরসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে।

গাজীপুর মহানগর
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে রিটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখা। সকাল ১০টায় মহানগর সভাপতি জহির উদ্দিনের নেতৃত্বে মিছিল সমাবেশ করে নেতাকর্মীরা। এসময় মহানগর সেক্রেটারিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে।

বরিশাল মহানগর
পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে রিটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির বরিশাল মহানগর শাখা। সকাল ৯টায় মহানগর সভাপতি আবু হানিফা মুহাম্মদ নোমানের নেতৃত্বে ঢাকা-বরিশাল মহাসড়কে মিছিল সমাবেশ করে নেতাকর্মীরা। এসময় মহানগর সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খুলনা মহানগর
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে রিটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির খুলনা মহানগর শাখা। সকাল সাড়ে ৯টায় মহানগর সভাপতি মোশারফ আনসারির নেতৃত্বে ঢাকা-খুলনা মহাসড়কে মিছিল সমাবেশ করে নেতাকর্মীরা। এতে শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

সিলেট মহানগর
পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে রিটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির বরিশাল মহানগর শাখা। সকাল ১১টায় মহানগর সভাপতির সাইফুল ইসলামের নেতৃত্বে নগরীর আম্বরখান এলাকায় মিছিল ও সমাবেশ করে নেতাকর্মীরা। এসময় মহানগর সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রংপুর মহানগর
ঢাকা-রংপুর মহাসড়কে পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে রিটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির খুলনা মহানগর শাখা। সকাল ৮টায় মহানগর সভাপতি হাফেজ শাহাবুদ্দিন সরকারের নেতৃত্বে মিছিল সমাবেশ করে নেতাকর্মীরা।

চট্টগ্রাম মহানগর উত্তর
পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে রিটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা। কর্মসূচিতে নেতৃত্বেদেন মহানগর সভাপতি আমানুল্লাহ। এসময় মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর শহর
পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে রিটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির চাঁদপুর শহর শাখা। সকাল ৯টায় শহর সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে নগরীর প্রাণকেন্দ্রে মিছিল সমাবেশ করে নেতাকর্মীরা। এসময় শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর শহর
পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে রিটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির দিনাজপুর শহর শাখা। সকাল ১০টায় শহর সভাপতির নেতৃত্বে ঢাকা-দিনাজপুর মহাসড়কে মিছিল সমাবেশ করে নেতাকর্মীরা। এসময় শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নীলফামারী জেলা
পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে রিটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির নীলফামারী জেলা শাখা। সকাল ৯টায় অনুষ্ঠিত এ মিছিল সমাবেশে জেলা সভাপতি-সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

মৌলভীবাজার জেলা
ঢাকা সিলেট মহাসড়কে পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে রিটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখা। এতে জেলা সভাপতি-সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা জেলা উত্তর
পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে রিটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির ঢাকা জেলা উত্তর শাখা। এসময় জেলার বিভিন্ন পর্যায়ের নেতকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এএস