আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা পলিটিশিয়ানের সীমানা পেরিয়ে আজ বিশ্ব নেতা। শেখ হাসিনার হাতে যতদিন দেশ, পথ হারাবে না বাংলাদেশ।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সারা বিশ্বের চারজন পরিশ্রমী রাষ্ট্রনায়কের একজন শেখ হাসিনা। বাংলাদেশে গত ৪৪ বছরে সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা। এসময় তিনি শেখ হাসিনার বিভিন্ন অবদানের কথা তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন।
কাদের বলেন, গত ৪৪ বছরে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর গত তারই কন্যা শেখ হাসিনা সবচেয়ে জনপ্রিয় নেতা হয়ে উঠেছেন। তিনি ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে দেশকে গড়ে তোলার কাজ করেছেন। কোন্দলে জর্জরিত দলকে ঐক্যবদ্ধ করেন এবং আন্দোলনের মাধ্যমে শৃঙ্খলিত গণতন্ত্রকে মুক্ত করছেন।
দলীয় প্রধানের চিন্তা ও লক্ষ্য বাস্তবায়নে তৃণমূলের নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, শেখ হাসিনা জনগণকে যে নির্বাচনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করছেন। তাই আজ তার নেতৃত্বে যে শুদ্ধি অভিযানের শুরু হয়েছে তার মাধ্যমে আমাদের শুদ্ধ হয়ে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার চ্যালেঞ্জ মেকাবিলা করতে হবে। এর জন্য নিজেদের গড়ে তুলতে হবে, এটাই হোক আজকের অঙ্গিকার।
এমএম





