শনিবার (১৫ জুলাই) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, আগামীতে জনগণের ভোটে নির্বাচন সম্ভব কি না, তা জানতে চেয়েছে ইইউ প্রতিনিধিদল। আমরা বলেছি, দেশে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নেই। বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে দেশের মানুষ ভোট দিতে পারবে না।

সকাল ৯টায় বৈঠকটি শুরু হয়ে দেড় ঘণ্টা পর্যন্ত চলে। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ বৈঠকে অংশ নেন। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের ছয় সদস্য বৈঠকে অংশ নেন।

এনএইচ