টাঙ্গাইলের একটি মসজিদ উদ্বোধন করতে যাওয়ার সময় অনৃষ্ঠান স্থলে পৌছার আগেই নেতাকর্মীদের জয় বাংলা স্লোগান বন্ধ করতে বললেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে পাথাইলকান্দি জামে মসজিদ উদ্বোধন করতে গেলে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। পরে তার কথা মতো নিশ্চুপ হয়ে যান দলের নেতাকর্মীরা।

এছাড়াও আসন্ন টাঙ্গাইল-৪ কালিহাতী উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা তার সঙ্গে দেখা করতে গেলে তিনি বলেন, আমি পার্লামেন্টারি বোর্ডের সদস্য আপনার কেউ এখন আমার সাথে আসবেন না।

মসজিদ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, জনতা ব্যাংক, এফবিসিসিআই’র পরিচালক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবু নাসের, ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আব্দুল হালিম,

কালিহাতী উপজেলা নির্বাহী অফিাসার ( ভারপ্রাপ্ত) ইসরাত সাদমিন, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মিজানুর রহমান মজনু, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাই আকন্দ প্রমুখ।

এমআর/ এআর