সকালে থেকেই মতিঝিলের শাপলা চত্বর ঘিরে রেখেছিল পুলিশ। তবে দুপুর সাড়ে ১২টার পর মতিঝিল থেকে কয়েক হাজার জামায়াতের নেতাকর্মী আরামবাগে সমাবেশে যোগ দেন পুলিশের ব্যারিকেড ভেঙে।
অন্যদিকে আরামবাগ স্কুলের সামনে দিয়ে মতিঝিল শাপলা চত্বরে ঢুকে পড়েন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। দুই দিক থেকে পুরো শাপলা চত্বর দখলে নেন জামায়াতের কর্মীরা।
দুই পাশে র্যাব ও পুলিশের উপস্থিতি থাকলেও তারা জামায়াতের কাউকে বাধা দেয়নি। নেতাকর্মীরা এলে রাস্তা ছেড়ে দিয়েছে পুলিশ।
তবে ওই এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছে।
এনএইচ





