বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় প্রেসক্লাবে অবরুদ্ধ রাখা এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান এ বিবৃতিতে বলেন, এসব ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, দেশে আওয়ামী মহাজোট সরকারের স্বৈরাচারী শাসন চলছে।

মির্জা ফখরুল ইসলামকে জাতীয় প্রেসক্লাবের মধ্যে অবরুদ্ধ করে রাখা এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যানকে আটক করার ঘটনার মধ্য দিয়ে সরকারের স্বেচ্ছাচারিতাই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।

এসব ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, দেশে প্রকৃত পক্ষে গণতন্ত্র ও আইনের শাসন নেই। সরকার দেশকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে।

বর্তমান সরকারের একদলীয় স্বৈরশাসনে গোটা দেশ আজ অবরুদ্ধ হয়ে পড়েছে। সরকার মানুষের ভোটাধিকার, স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার, সভা-সমাবেশ ও মিছিলের অধিকার কেড়ে নিয়ে দেশ এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।

এ অবস্থা থেকে দেশকে উদ্ধার করার জন্য গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।

এআর