জাসাসের নববর্ষের অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

 

মঙ্গলাবার বিকাল ৫ টা ৫ মিনিটে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রায় সাড়ে তিন মাস পর এই প্রথম নেতাকর্মীদের কোনো অনুষ্ঠানে যোগ দিলেন তিন।

 

সর্বশেষ নায়ায়ণগঞ্জের ২০ দলীয় জোটের সমাবেশে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া।

 

জাসাসের নববর্ষের অনুষ্ঠানে যোগদিতে গুলশানের বাসভবন থেকে বিকাল সোয়া ৪টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের বাসভবন থেকে রওয়ানা দেন।

 

পহেলা বৈশাখ উপলক্ষে দুপুর আড়াইটা থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সামিয়ানা টাঙ্গিয়ে স্থাপিত মঞ্চে সংগীত পরিবেশনা শুরু করেন জাসাসের শিল্পীরা। এতে একে একে জড়ো হতে থাকেন সাধারণ মানুষসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

এছাড়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন বিএনপির আন্তর্জাতিক ও দফতর বিষয়ক সম্পাদক ‍ড. আসাদুজ্জামান রিপন, সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, জাসাসের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।

 

এমএইচ, জেএ