সারাদেশে জনতা যেভাবে রাজপথে নেমে আসছে তাতে এই অবৈধ আওয়ামীলীগ সরকার পালানোর পথ খুঁজে পাবেনা বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আতিকুর রহমান।
তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ভালোয় ভালোয় সবদলের অংশগ্রহনে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করেন।
শান্তিপূর্ণভাবে পালানোর পথ খোঁজেন। নয়তো ছাত্রসমাজ ক্ষেপে গেলে সেই সুযোগটাও পাবেন না।
শিবির ঢাকা মহানগরী উত্তরের থানা সভাপতিদের নিয়ে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিবির সেক্রেটারি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, গুলি আর হামলা মামলা করে জনতার আন্দোলনকে দমন করা যাবেনা। জনগন আজ সরকারের স্বৈরাচারি কর্মকান্ডে অতিষ্ট। এজন্য স্বৈরাচারের পতনকে ত্বরান্বিত করতে সাধারন জনতা সতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছে।
শিবির সেক্রেটারি বলেন, দেশ আজ অগ্নিগর্ভ। এই সরকারের পতন নিশ্চত না করা পর্যন্ত অবরোধ চলবে এবং পতন নিশ্চিত না করা পর্যন্ত ছাত্র জনতাও ঘরে ফিরে যাবে না।
সোমবার দুপুর ১২টায় রাজধানীর একটি মিলনায়তনে শাখা সভাপতি আনিসুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত এই সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রাকিব মাহমুদ সজল।
সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি তারিক হাসান, দপ্তর সম্পাদক জামিল মাহমুদ, ছাত্র আন্দোলন সম্পাদক রহুল আমীন খান, অর্থ সম্পাদক আশিকুর রহমান আসিফ, শিক্ষা সম্পাদক আব্দুল হালিম, ফাউন্ডেশন সম্পাদক ইফতেখারুল ইসলাম শাকিল, প্রচার সম্পাদক জাকের হোসেনসহ ঢাকা মহানগরী উত্তরের সকল থানা সভাপতিগণ।
এসএইচ





