বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুল এর মাতা আনোয়ারা বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
আজ এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন, “মোস্তাফিজুর রহমান বাবুল এর মাতা আনোয়ারা বেগম এর মৃত্যুতে তার পরিবার পরিজন ও এলাকাবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত। পরিবারের সদস্যরা প্রধান অভিভাবকের মৃত্যুতে যেন শোক সংবরণ করতে পারেন সেইজন্য আমি মহান আল্লাহ’র দরবারে মোনাজাত করছি।”
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা আনোয়ারা বেগম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার ও আত্মীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
আমিনা বিবি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
অপর এক শোকবার্তায় ড. আসাদুজ্জামান রিপন বলেন, এলাকার মানুষের নিকট পরোপকারী ও ধর্মপ্রাণ মহিলা হিসেবে মরহুমা আনোয়ারা বেগম অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। শোকবার্তায় তিনি বলেন “মরহুমার এলাকাবাসীর মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ও শোকাহত।”
বিএনপি’র মুখপাত্র শোকবার্তায় মরহুমা আনোয়ারা বেগম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়-স্বজনদের প্রতি সমবেদনা জানান।
এমএইচ





