দলের তৃণমূল নেতাদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আগামী ৫ ফেব্রুয়ারি বুধবার থেকে এ বৈঠক জাপার বনানী কার্যালয়ে শুরু হবে।
জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
রুহুল আমিন হাওলাদার বলেন, সাংগঠনিক সুবিধার্থে পর্যায়ক্রমে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করা হবে। আগামী ৫ ফেব্রুয়ারি এ বৈঠক শুরু হবে। ওই দিন ঢাকা দক্ষিণের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন চেয়ারম্যান।
দুই থেকে তিনটি করে জেলার নেতা-কর্মীদের নিয়ে একেকটি বৈঠক করবেন বলে জানান তিনি।
রোববার এরশাদের সঙ্গে তৃণমূল নেতা-কর্মীদের বৈঠক হওয়ার কথা থাকলেও বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের কারণে তা স্থগিত করা হয়।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
৫ ফেব্রুয়ারি থেকে তৃণমূল নেতাদের সঙ্গে এরশাদের বৈঠক
দলের তৃণমূল নেতাদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আগামী ৫ ফেব্রুয়ারি বুধবার থেকে এ বৈঠক জাপার বনানী কার্যালয়ে শুরু হবে।