বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেয়ার জন্য সংসদে বিল উত্থাপনের প্রণয়নের প্রতিবাদে  বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রতিবাদ সমাবেশ শুরু হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরীর আহবায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে ২০ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, জামায়াতের প্রচার সম্পাদক অধ্যাপক তাসনিম আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, সেলিম উদ্দীন ভূইয়া, বিএনপি ঢাকা মহানগরের সদস্য সচিব হাবীব-উন-নবী খান সোহেল, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

এদিকে ২০ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।

ঢাকা, এমএইচ, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ