কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা বেগম ফজিলাতুন্নেছা (৭০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে-----রাজেউন)।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকায় নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জাতীয় মহিলা সংস্থা গোপালগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান ও নাটাবের সভানেত্রীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে এবং শোকগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
রাজনীতি
মহিলা আ.লীগের উপদেষ্টা ফজিলাতুন্নেছার ইন্তেকাল
কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা বেগম ফজিলাতুন্নেছা (৭০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে-----রাজেউন)। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকায় নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন





