বিএনপি-জামায়াত যতই হুমকি দিকনা কেন, ৫ বছরের আগে কোন আন্দোলনই এ সরকারকে হটাতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেছেন, দেশের মানুষ এখন আর তত্ত্বাবধায়ক বোঝে না। তারা শান্তি চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে শান্তি এসেছে। তাই প্রধানমন্ত্রী ভিশন ২০২১ সফল করা হবে।
শনিবার বিকালে কামরাঙ্গী চর হাসপাতাল মাঠে কামরাঙ্গী চর থানা আওয়ামী লীগ আয়োজিত ‘কামরাঙ্গী চর থানা এবং ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন-২০১৪ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সম্মেলন পরিচালনা করেন কামরাঙ্গী চর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: মোশাররফ হোসেন খান
কামরাঙ্গী চর থানা আওয়ামী লীগের সভাপতি হাজী মো: আবুল হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক শহিদুল হক মিলন প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিড.কম) // এআর
[/b]
রাজনীতি
কোন আন্দোলনই এ সরকারকে হটাতে পারবে না: কামরুল
বিএনপি-জামায়াত যতই হুমকি দিকনা কেন, ৫ বছরের আগে কোন আন্দোলনই এ সরকারকে হটাতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।