কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, গ্রামের কৃষকরা যাতে সহজে টাকা লেনদেন করতে পারে, সেজন্য পল্লী ব্যাংক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার দুপুর ১২টায় নালিতাবাড়ী উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে আউশ প্রণোদনা প্যাকেজের বীজ, সার, নগদ অর্থ, বিভিন্ন অনুদানের চেক ও জিআরের চাল বিতরণকালে তিনি একথা বলেন।
কৃষি মন্ত্রী বলেন, গ্রামের মানুষের হাতে এখন কিছু কিছু টাকা আছে। কেননা, গ্রামের মানুষকে এখন বই কিনতে হয় না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতাসহ সরকারের নানা রকম সহায়তায় পায়। তাই তারা এখন সঞ্চয় করতে পারে।
মতিয়া আরো বলেন, ইতিধ্যেই পল্লী ব্যাংক পাশ করা হয়েছে। এই ব্যাংকের মাধ্যমে গ্রামের মানুষ সহজে টাকা লেন দেন করতে পারবে। এছাড়াও খুব শিগগিরই কৃষি কার্ড নবায়ণ করার কাজ শুরু হবে।
তিনি বলেন, বাংলার মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় দেশের উন্নয়নের জন্য, দেশের সম্পদ লুটপাটের জন্য নয়। বিগত চারদলীয় জোট সরকার এ দেশে শুধু লুটপাট চালিয়েছে, দেশের মানুষকে কিছুই দিতে পারেনি। তাই বাংলার মানুষ আবারো আ’লীগকেই ক্ষমতায় বসিয়েছে, দেশের মানুষের ভাগ্যের উন্নতির জন্য। কাজেই জামায়াত ও হেফাজতকে নিয়ে যে ষড়যন্ত্র চালিয়েছিল তা বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বেতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা আইরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম উকিল, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু, উপজেলা পরিষদেও চেয়ারম্যান আব্দুস সবুর প্রমুখ।
মন্ত্রী এসময় ৭৯০ জন কৃষকের মধ্যে আউশ প্রণোদনা প্যাকেজের ১০ লাখ ৩৫ হাজার ১৭৫ টাকার সার বীজ ও সেচ সহায়তাবাবদ নগদ ৩০০ টাকা, ১১ জন প্রতিবন্ধীর মধ্যে ১১টি হুইল চেয়ার, ৪টি এতিমখানায় ১ লাখ ৯৫ হাজার ৮৪০ টাকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের চেক, ঝড়ে ও বন্যহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ৯৮টি পরিবারকে ২০ কেজি করে চাল এবং উপজেলার কাপাশিয়া আইসিএ ক্লাবকে কম্পিউটার, ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ক্যামেরা, জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করেন।
[b]ঢাকা, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
কৃষকদের জন্য পল্লী ব্যাংক হচ্ছে: কৃষি মন্ত্রী
কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, গ্রামের কৃষকরা যাতে সহজে টাকা লেনদেন করতে পারে, সেজন্য পল্লী ব্যাংক করার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার দুপুর ১২টায় নালিতাবাড়ী উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে আউশ প্রণোদনা প্যাকেজের বীজ, সার, নগদ অর্থ
ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী জনগোষ্ঠী চাপে থাকলেও সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক সুরক্ষা কর্মসূচি মানুষের দুর্ভোগ লাঘব এবং দারিদ্র্য হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এসব কর্মসূচির মাধ্যমে দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়া মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার পাশাপাশি নতুন করে মানুষের দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়া ঠেকানো সম্ভব হবে।
হিমাগারে আলু রেখে লোকসানের মুখে কৃষকরা
হিমাগারে রেখে পরে ভালো দামে আলু বিক্রির আশায় ছিলেন কৃষক ও ব্যবসায়ীরা। তবে সেই আশা পূরণ হচ্ছে না। হিমাগার ভাড়া, পরিবহন ও অন্যান্য খরচ মিলিয়ে প্রতি কেজি আলুর দাম পড়েছে ১৯ থেকে ২০ টাকা। অথচ বাজারে সেই আলু বিক্রি হচ্ছে ১৪ টাকা কেজি দরে। এতে কেজিতে ৫ থেকে ৬ টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের।
নাটোরে বিষ প্রয়োগে কৃষকের ৩ বিঘা জমির ধান নষ্ট
নাটোরের লালপুরে আগাছানাশক বিষ প্রয়োগ করে এক কৃষকের প্রায় তিন বিঘা জমির ধান নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন কৃষক মোজাম্মেল। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
জাতিসংঘ অধিবেশন সময়মতো যুদ্ধের অস্ত্র পৌঁছে অথচ কৃষক সার পায় না: নেপালের প্রধানমন্ত্রী
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে গিয়ে বর্তমান বৈশ্বিক ব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। যুদ্ধের জন্য অস্ত্র ও গোলাবারুদ সীমান্ত পেরিয়ে দ্রুত পৌঁছে গেলেও কৃষকের কাছে সময়মতো সার ও জ্বালানি পৌঁছায় না- এই বৈপরীত্য তুলে ধরে তিনি বলেন, বিশ্ব এমন এক ব্যবস্থা তৈরি করেছে যেখানে যুদ্ধের জন্য সরবরাহব্যবস্থা প্রায় নিখুঁত, কিন্তু খাদ্যের জন্য তা ভেঙে পড়েছে।
রাত ৩টায় লাইনে দাঁড়িয়েও সার পেলেন না কৃষকরা
কুড়িগ্রামে সার সংকট দেখা দিয়েছে। রাত ৩টায় ডিলার পয়েন্টে লাইনে দাঁড়িয়েও সার পেলেন না কৃষকরা।
















