উপজেলা নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটের রায় দিয়েছে। তাতে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ পরবর্তীতে জামায়াতের অপেক্ষাও কম ভোট পাবে বলে মন্তব্য করেছেন, সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
রোববার সন্ধ্যায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি-রব) আয়োজিত পতাকা উত্তোলন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতি বলেন, গত ৫ বছর ধরে ধারাবাহিক নির্যাতন এবং ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে।
তিনি আরও বলেন, একটি স্বাধীন দেশের মূলমন্ত্র হচ্ছে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করা। কিন্তু এ দু'টি বিষয়ই শঙ্কার মধ্যে পড়েছে।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও জেএসডি’র সভাপতি আব্দুর রব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এসআর