তিস্তার পানির অভাবে কৃষকরা দিশেহারা। পানির দাবিতে যখন আন্দোলন তুঙ্গে ঠিক তখনই মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করে ‘তিস্তায় পানি চাই না, পানি চুক্তির দরকার নাই’ এমন দাবি তুলেছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের নেতারা।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398436515.jpg[/img]
শুক্রবার সকালে ওই উপজেলার পারুলিয়ার চরে মানববন্ধন শেষে সাংবাদিক সম্মেলনে ‘তিস্তা পূর্ব তীর রক্ষা কমিটি’র ব্যানারে এ দাবি তোলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সারওয়ার হায়াত খাঁন।
তিনি বলেন, এবার তিস্তার পানি না আসায় লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার ২৬টি ইউনিয়নের ১ লাখ ২০ হাজার হেক্টর জমিতে ভুট্টাসহ বিভিন্ন চাষাবাদ হয়েছে। এছাড়া ৬০ হাজার পরিবার তাদের বসতবাড়ি ফিরে পেয়েছে। যে কারণে তিস্তার পানি না আসাই ভাল।
সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পদক নূর মোহাম্মদ, পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাদাত হোসেন, সম্পাদক আবদুল লতিফ, ডাউয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আসাদুজ্জামান লাভলু, যুবলীগ নেতা আমিনুর রহমান প্রমুখ।
স্থানীয় সিপিবি’র সভাপতি আবদুর রউফ জানান,তারা কোনো মহলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে থাকতে পারে।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]





