প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের শ্রমিক লীগের জনসভায় যোগ দিয়েছেন। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে আয়োজিত শ্রমিক লীগের আয়োজিত জনসভায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তার গাড়িবহর পৌঁছায়।
ঐতিহাসিক ‘মে দিবস’ উপলক্ষে শ্রমিক লীগ এ জনসভার আয়োজন করে। এর আগে বৃহস্পতিবার দুপুর থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসভাস্থল।
স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়াও শ্রমিক, জনতা প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেন।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]