২০ দলীয় জোট নেতা ও বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান এডভোকেট আবদুল মোবিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এ শোক প্রকাশ করেন।

শোকবাণীতে তিনি বলেন, তিনি একজন উদার গণতন্ত্রমনা রাজনীতিবিদ ছিলেন। বর্তমান সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তিনি সংগ্রাম করে গিয়েছেন। জাতির এ দুর্দিনে তার মত রাজনৈতিক নেতা বড়ই প্রয়োজন ছিল। আল্লাহ তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করুন।

তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন। 'আমীন।'

এমকে