কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. নিয়াজ ইফরান চৌঁধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।  

রবিবার রাত সাড়ে ৯টার দিকে নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।  

চবি ছাত্রলীগের সহসভাপতি মো. মামুন বলেন, ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় পরিবারের সঙ্গে থাকতেন ইরফান। রাত সাড়ে ৯টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি।

এমবি