জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘৫ জানুয়ারির নির্বাচন নিয়ে অনেক কথা আছে, যা পরে এসে বলব। আমাকে নির্বাচনের সময় এখানে আসতে দেওয়া হয়নি। আমি এখন আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। কথা দিলাম, আগামী নির্বাচনে এ আসন থেকে নির্বাচন করব।’
শনিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা ডাকবাংলোতে উপস্থিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, ‘আমি হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রী কলেজকে সরকারি করে ছিলাম। কিন্তু পরবর্তী সময়ে তা বাস্তবায়িত হয়নি। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এ কলেজকে আবারও সরকারি করা হবে।’
এ সময় তার সঙ্গে জাতীয় পার্টির প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও সাবেক মন্ত্রী জি এম কাদের উপস্থিত ছিলেন।
শনিবার সকাল ১০টায় এরশাদ সড়কপথে গাড়ি বহর নিয়ে প্রথমে লালমনিরহাট ও পরে হাতীবান্ধায় আসেন। এরপর পাটগ্রাম ঘুরে তিস্তা ব্যারেজ হয়ে ঢাকার পথে রওয়ানা করেন।[b]
ঢাকা, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
নির্বাচন নিয়ে অনেক কথা আছে: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘৫ জানুয়ারির নির্বাচন নিয়ে অনেক কথা আছে, যা পরে এসে বলব। আমাকে নির্বাচনের সময় এখানে আসতে দেওয়া হয়নি। আমি এখন আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি।
জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় ভাঙচুর হয়েছে।
মারা গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহব্বত জান চৌধুরী মারা গেছেন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
ক্ষমতাচ্যুত ও দেশত্যাগ করা দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন- সাম্প্রতিক সময়ের এমন আলোচনাকে দল টিকিয়ে রাখার জন্য একটা রাজনৈতিক কথা, এছাড়া আর কিছুই নয়, এর বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন তিনি।
জাতীয় পার্টিকে ধ্বংসের ষড়যন্ত্র সফল হয়নি: আসুদ
জাতীয় পার্টিকে শেষ করতে ৫ আগস্টের পর থেকে নানা ষড়যন্ত্র করা হয়েছে। তবে সেই চেষ্টা কখনো সফল হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ।
















