শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পর এবার আইনমন্ত্রী আনিসুল হককে মৃত্যুর হুমকি দেয়া হয়েছে।
কাউসার আহমেদ নামের এক প্রবাসী নিজের ফেইসবুক পেইজে আনিসুল হককে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে আইনমন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, আইনমন্ত্রীর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়ার কাউসার এখন বাহরাইন প্রবাসী। তিনি ফেইসবুকে মন্ত্রীকে মৃত্যুর হুমকি দিয়েছেন।
এর আগে বুধবার মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে শিক্ষামন্ত্রীকে মৃত্যুর হুমকি দেয়া হয়েছে।
জেডআই





