বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেয়েছে আওয়ামী লীগ। ১১টি শর্তে ক্ষমতাসীন এ দলকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আওয়ামী লীগকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত জনসভার এ অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, ১১ শর্তে আওয়ামী লীগকে সমাবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
এ ছাড়া, ঢাকায় সভা-সমাবেশের ওপর জারি করা নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের দাবি, আজ ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সমাবেশের অনুমতি দিয়েছে। আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই ক্ষমতাসীন হয়েও অনুমতি নিয়ে সমাবেশ করছে।
গত ৫ জানুয়ারি ঢাকায় পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। এর পরিপ্রেক্ষিতে ৪ জানুয়ারি বিকেল থেকে ঢাকায় সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ডিএমপি।
এএইচ





