চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাংসদ ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী সংসদে ওয়াজ করেছেন।
'নাহমাদু আনুসাল্লিয়ালা রাসুলিহিল কারিম-শীর্ষক উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে তিনি এ ওয়াজ করেন। তিনি মোট ৩বার কোরআনের আয়াত ও একাধিকবার হাদিসের উদ্ধৃতি দিয়ে এ ওয়াজ করেন।
তিনি বলেন,জামায়াত-শিবির আলেমদের হত্যা করতে চায়। তারই অংশ হিসেবে তারা সম্প্রতি আমাকে হত্যার জন্য হামলা চালিয়েছে। মাহফিলে হামলার মধ্য দিয়ে জামায়াত শিবির আল্লাহর রাসূলকে অবমাননা করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
কোরআনের বড় একটি আয়াতের উদ্ধৃতি শেষে তিনি বলেন,জামায়াত শিবির মাহফিলে হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে আহত করেছে। তারা আমাকেও মারতে চেয়েছে। আমাকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালিয়েছে। আল্লাহ তায়ালা আমাকে নতুন জীবন দিয়েছে।
তিনি বলেন,আমার একমাত্র অপরাধ আমি বঙ্গবন্ধুতে ভালবেসেছি। আমি বঙ্গবন্ধুর জীবনী আরবিতে অনুবাদ শুরু করেছি। এ কাজে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সহযোগিতা করছেন। জামায়াত শিবিরের কাছে আলেম-বুজুর্গের কোনো স্থান নেই। তারা আলেম উলামাদের হত্যার চেষ্টা করছে।
এ সময় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে বৈঠক পরিচালিত হয়।
'ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ'-শীর্ষক উদ্ধৃতি দিয়ে তিনি বক্তব্য শেষ করেন। তার বক্তব্য শেষে ডেপুটি স্পিকার তাকে ধন্যবাদ জানান।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]