হৃদ রোগে আক্রান্ত হয়ে ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণের প্রকাশনা সম্পাদক ফয়সাল আহমেদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, গত ৩১ ডিসেম্বর হাসনাবাদ মসজিদে অজু করার সময় ফয়সাল আহমেদের হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাতিলের মোকাবেলা করে ইসলামী আন্দোলনকে এগিয়ে নিতে তার প্রচেষ্টা আমাদের জনশক্তিদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
আমরা মহান আল্লাহ তায়ালার কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
জেএ





