জাতীয় সংসদের সাবেক স্পীকার ও বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট শেখ রাজ্জাক আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।
রোববার দলের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক শোকবাণীতে প্রয়াত এই স্পীকারের রূহের মাগফিরাত কামনা করেন।
শোকবাণীতে তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পীকার ও বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট শেখ রাজ্জাক আলীর ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি। তার ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনীতিবিদ, আইনজীবী, পার্লামেন্টারিয়াল ও সমাজসেবককে হারালো।
তিনি একজন রাজনীতিবিদ, জাতীয় সংসদের স্পীকার, আইনজীবী ও জাতীয় সংসদ সদস্য হিসেবে জাতির বিরাট খেদমত করে গিয়েছেন। তিনি বহু স্কুল, কলেজ ও মসজিদ প্রতিষ্ঠা করে গিয়েছেন। তার অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমি তার রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
এআর





