‘তারেক রহমানের মামলা রাজনৈতিক মোকাবেলা করা হবে’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের পেক্ষিতিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, রাজনৈতিকভাবে মোকাবেলার নামে মাঠে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণ সমুচিত জবাব দিতে প্রস্তুত আছে। মির্জা সাহেব জানেন তারেক রহমান কত বড় দুর্নীতিবাজ। তাই আইনি মোকাবেলার করলে কোনো সুবিধা পাবে না জানেন তিনি। তাই রাজনৈতিকভাবে মোকাবেলা কথা বলছেন।
রোববার বিকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শোকের মাস আগস্টের দলীয় কর্মসূচী ঠিক করতে আওয়ামী লীগের সঙ্গে সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনগুলোর মধ্যে ওই যৌথসভা অনুষ্ঠিত হয়।
হানিফ বলেন, তারেক রহমান চাইলে দেশে এসে আইনি মোকাবেলা করতে পারবেন। সে দেশে আসলে আমরা স্বাগতম জানাবো। কিন্তু তিনি এটা করেবন না। নিন্ম আদালতে তারেক রহমান মোটা অংকের টাকা দিয়ে খালাস পেয়েছিল বলে উল্লেখ করে তিনি আরো বলেন, যে বিচারক তাকে খালাস দিয়েছিল নৈতিক কারণে পরে সে দেশত্যাগ করেছেন।
জামায়াতের জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এ নেতা বলেন, জামায়াত মাটির নিচে চলে গেছে। এ ধরনের কোনো কর্মসূচি নিয়ে কেউ মাঠে নামলে উপযুক্ত জবাব দেয়া হবে।
জামায়াত নিষিদ্ধ ব্যাপারে হানিফ বলেন, এটা আইনি বিষয়। খুব শিঘ্রই একটা কিছু দেখতে পারবেন।
আগস্ট মাসকে শোকের মাস হিসেবে ঘোষনা দিয়ে হানিফ বলেন, এ মাসকে ভাবগাম্ভীর্যভাবে পালন করতে মাসব্যাপী আমরা কর্মসূচি ঘোষনা করছি।
তার মধ্যে রয়েছে ১ লা আগস্ট কৃষকলীগের রক্তদান কর্মসূচি। ৫ আগস্ট শেখ কামালের জন্মদিন উপলক্ষে ধানমন্ডি ও বনানী করবস্থানে শ্রদ্ধা নিবেদন। ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা। ৭ আগস্ট ছাত্রলীগের ছাত্রী সমাবেশ। ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো দিবস পালন করবে। ২১ আগস্ট আওয়ামী লীগের নেতাদের উপর গ্রেনেড হামলার ও নিহত নেতাদের স্বরণে কালো দিবস ও সভা করবে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সারাদিন ব্যাপী সভা সমাবেশ ও খাদ্য বিতরন করবে।
সংবাদ সম্মেলনে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ.ফ.ম বাহা উদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক প্রমুখ।
ইআর/এমআইএস





